হোম দিশারী ২০২১-এ BJP এবং TMC-র ভোটের ...
দিশারী

২০২১-এ BJP এবং TMC-র ভোটের ব্যবধানের থেকে SIR-এ বেশি নাম বাদ! এই সব জেলায় ঘুরে যাবে ফল?

08 Apr 2026, 12:38 PM IST Reporter: Ishani Mullick 33 views 1 min read
২০২১-এ BJP এবং TMC-র ভোটের ব্যবধানের থেকে SIR-এ বেশি নাম বাদ! এই সব জেলায় ঘুরে যাবে ফল?
Location: Kolkata

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে SIR-এ বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম। এখন প্রশ্ন হল - এত নাম বাদের অ্য়াডভান্টেজ পাবে কোন দল? ২০২১ সালের বিধানসভা ভোটে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল ৬০ লক্ষ ৬২ হাজার ৮০৭। ২০২৪ সালের লোকসভা ভোটে এই ব্যবধান কমে হয় ৪২ লক্ষ ৩৭ হাজার ২১২।

এবার বিধানসভা ভোটের আগে SIR-এ আপাতত বাদ পড়ল ৯১ লক্ষ নাম। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে - এর জেরে কি বিধানসভা ভোটের সমীকরণ বদলে যেতে পারে? এ রাজ্য়ের এমন বহু আসন রয়েছে, যেখানে ২০২১ সালে জয়ের ব্য়বধান ছিল অত্য়ন্ত কম। 

ক্লোজ কনটেস্ট আসনগুলোতে  অনিশ্চয়তা ?

গত বিধানসভা ভোটে ৭টি আসনে জয়ের ব্য়বধান ছিল ১ হাজারেরও কম। এই ৭টি আসনের মধ্য়ে তৃণমূল ৩টি এবং বিজেপি ৪টি আসনে জেতে। ৩৬টি আসনে জয়ের ব্য়বধান ছিল ৫ হাজারের কম। এর মধ্য়ে বিজেপি ২২টি এবং তৃণমূল ১৩টি আসনে জেতে। অতএব নাম বাদ যাওয়ায় কি ওলটপালট হয়ে যেতে পারে সমীকরণ ?

জেলায় জেলায় ভোটের ফারাক বনাম বাদ পড়া নাম

এছাড়া এমন একাধিক জেলা আছে, যেখানে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক যা ছিল, তার থেকে অনেক বেশি নাম বাদ গিয়েছে। 

  • উত্তর দিনাজপুরে ২০২১ সালে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল ২ লক্ষ ৭৪ হাজার ৯৪৪। ২০২৬
    সালে SIR-এ নাম বাদ গেল ৩ লক্ষ ৬৩ হাজার ৬৪৬।
  • আবার দক্ষিণ দিনাজপুরে ২০২১ সালে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল ৪৪ হাজার ৯৪৫। ২০২৬ এ SIR-এ নাম বাদ গিয়েছে ১ লক্ষ ৭৯ SIR হাজার ৫৫৫। 
  • পূর্ব বর্ধমানে ২০২১ -এ তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল ২ লক্ষ ৭৫ হাজার ৯০৫। ২০২৬ এ SIR-এ নাম বাদ গেল ৪ লক্ষ ৩৫ হাজার ৮৬৪।
  • পশ্চিম বর্ধমানে ২০২১ সালে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল ৪৩ হাজার ৮৯৩। ২০২৬ সালে SIR-এ নাম বাদ গেল ৩ লক্ষ ৯৪ SIR হাজার ৩২৫। অর্থাৎ ফারাকের চেয়ে ঢের বেশি। 
  • পশ্চিম মেদিনীপুরে ২০২১ এ তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল ২ লক্ষ ৪ হাজার ৬৪। ২০২৬ -এ SIR-এ নাম বাদ গেল ২ লক্ষ ৭৩ হাজার ৭০৭। 
  • হুগলিতে ২০২১ সালে তৃণমূল ও বিজেপির প্রাপ্ত ভোটের ফারাক ছিল ২ লক্ষ ৭৯ হাজার ৮৯০। ২০২৬ SIR-এ নাম বাদ গেল ৪ লক্ষ ৬৮ হাজার ৯৩৯ জনের।  

প্রশ্ন উঠছে, নাম বাদের জেরে 'ক্লোজ কনটেস্ট' হওয়া এই কেন্দ্রগুলোতে, হিসেবনিকেশ কি উল্টে পাল্টে যেতেই পারে ?

Tags: দিশারী Kolkata