হোম দিশারী বরানগরে রাজনৈতিক পত�...
দিশারী

বরানগরে রাজনৈতিক পতাকা, ব্যানার নিয়ে উত্তেজনা: তৃণমূল–বিজেপি সংঘর্ষ, পুলিশের হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে

21 Mar 2026, 02:24 PM IST Reporter: Ishani Mullick 49 views 1 min read
বরানগরে রাজনৈতিক পতাকা, ব্যানার নিয়ে উত্তেজনা: তৃণমূল–বিজেপি সংঘর্ষ, পুলিশের হস্তক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে
Location: বরাহনগর

ঈশান কোণে এক্সক্লুসিভ

ঈশানী মল্লিক (ঘটনাস্থল থেকে সরাসরি)

উত্তর ২৪ পরগনার বরানগর পৌরসভা এলাকায় বিজেপির রাজনৈতিক পতাকা খুলে ফেলাকে কেন্দ্র করে শনিবার দুই রাজনৈতিক দলের মধ্যে বিশাল উত্তেজনার সৃষ্টি হয়। বিজেপির পক্ষ থেকে প্রার্থী সজল ঘোষ এর অভিযোগ, বরানগর এ বিজেপির রাজনৈতিক কার্যালয়ে তারা পার্টির ব্যানার, প্ল্যাকার্ড লাগিয়েছিল। আজ প্রচার থেকে ফিরে বিজেপির কর্মী সমর্থকরা দেখে; বিজেপি কর্মী সমর্থকদের অনুপস্থিতিতে তৃনমূলের কর্মী সমর্থকরা বিজেপির ব্যানার খুলে তৃণমূলের পতাকা, ব্যানার লাগিয়ে নিজেদের প্রচার শুরু করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যে থেকে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়ে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি চরমে উঠতে বরানগর, দক্ষিণেশ্বর ও ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ, র‍্যাফ কাঁদানে গ্যাস নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তায় নামে। বিজেপি প্রার্থী সজল ঘোষ ঘটনাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে। একদিকে বিজেপি সমর্থক অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একে অপরের বিরুদ্ধে এগিয়ে আসে। পুলিশের ক্রমাগত তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হলে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুই রাজনৈতিক দলের পক্ষ থেকে "গো ব্যাক" স্লোগান দেওয়া হয়।


প্রত্যক্ষদর্শীদের মতে, পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছিল এবং দাঙ্গার আশঙ্কাও তৈরি হয়। তবে সময়মতো পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে সম্ভাব্য বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। জখম বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে যাতে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।



Tags: দিশারী বরাহনগর